বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেনিয়ার পুরোহিতের ইসলাম গ্রহণ ও গির্জাকে মসজিদে রূপান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ার ‘হোমা বে’ শহরের চার্চের পুরোহিত ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়ন করে ইসলামের পতাকাতলে যোগ দিয়েছেন এবং তার নিজের প্রতিষ্ঠিত চার্চটিকে মসজিদে রূপান্তরিত করেছেন। খবর ইরানি বার্তা সংস্থা ইকনার

জানা যায়, পূর্ব আফ্রিকার ‘গড’স কল’ নামের ওই চার্চের বিশপ চার্লস ওকাওয়ানি ইসলামিক নামের সঙ্গে সামঞ্জস্য করার জন্য নিজের নাম পরিবর্তন করে ইসমাইল ওকাওয়ানি রেখেছেন।

তিন বলেন, আমার নির্মিত চার্চটির নাম খোদার দাওয়াতের গির্জা ছিল। বর্তমানে সেটি একটি মসজিদ।

ওকাওয়ানি বলেন, ‘বিশপ হিসাবে আমার মেয়াদকালে, আমি ঈশ্বরের বাণী প্রচারের জন্য কেনিয়ার মালিঙ্গি, মুম্বাস ও নাইরোবি শহর এবং তানজানিয়া ভ্রমণ করেছি। আমি এসব এলাকায় বসবাসরত খ্রিস্টান ও মুসলমানদের আচরণ সম্পর্কে অধ্যয়নের সুযোগ পেয়েছিলাম এবং এটি আমাকে এ সিদ্ধান্তে উপনীত করেছিল যে ইসলামই হচ্ছে সর্বোৎকৃষ্ট ধর্ম।’

তিনি বলেন, মুসলিম নারীদের হিজাব ব্যাবহার করা আমার কাছে ভালো লেগেছে এবং এই বিষয়টি আমার ভেতর ব্যাপক প্রভাব বিস্তার করেছে।

ইসমাইল ওকাওয়ানি ২৬ সেপ্টেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার সাথে গির্জার ২৩ জন সদস্যও ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বর্তমানে এই মসজিদের ৬৩ জন সদস্য রয়েছে। যার মধ্যে অনেকেই নওমুসলিম। ইসলাম ধর্ম গ্রহণের পর ইসমাইল ইসলাম সম্পর্কে গভীর অধ্যয়ন শুরু করেছেন।

খৃস্টান প্রধান দেশ কেনিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। কেনিয়ায় মোট জনগণের ১০ শতাংশ মুসলমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ