সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি

রোহিঙ্গা গণহত্যা বন্ধে ৬ অক্টোবর হেফাজতের মহা সমাবেশ সফল করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে স্বাধীন আরাকানে ফিরিয়ে নেয়ার দাবিতে আগামী ৬ অক্টোবর,শুক্রবার,বাদ জুমা অনুষ্ঠিতব্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আমীরে হেফাজত,শায়খুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফি সাহেবের (দা.বা.)এর আহ্বানে হেফাজতের মহা সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

মহাসমাবেশ সফল করার আহবান জানিয়ে তিনি বলেছেন, সঙ্কটে আজ শুধু রোহিঙ্গা মুসলমানরা নন, সঙ্কটে আজ বিশ্ব মানবতা। তাই রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। আরাকানে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করতে হবে। মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে স্বাধীন আরাকানে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে। রোহিঙ্গা মুসলমান গণহত্যার জন্য দায়ী অংসান সুচী, বর্মী সেনা কর্মকর্তা,বর্মী সেনা সদস্য এবং মগ দস্যুদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। স্বাধীন আরাকানই চলমান এই সংকটের সমাধান।

তাই আরাকানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে কঠোর সিদ্ধান্ত গ্রহন করতে হবে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মজলুম,মুহাজিরদের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা বিধান করতে হবে।

আজ এক বিবৃতিতে মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, একটি মুসলিম জাতি গোষ্ঠিকে নির্মমভাবে নিধন করে দেয়া হবে তা কোনভাবেই মেনে নেয়া হবে না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের আজ এক সুবিশাল ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্যের একটা সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশসহ সারা বিশ্বের ভবিষ্যৎ পথচলায় ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ