বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নারীকে বোকা বলায় সৌদিতে ইমামের উপর নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: ‘নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য যথেষ্ট বুদ্ধি তাদের নেই’ এমন মন্তব্য করে নিষিদ্ধ হলেন সৌদি আরবের সিনিয়র ইমাম ও আলেম শেখ সাদ আল হিজরি। তাকে আপাতত ধর্মীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

প্রিন্স ফয়সাল বিন খালিদ বিন আবদুল আজিজ তাকে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

শেখ সাদ আল হিজরি এক বক্তৃতায় বলেছেন, নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে।

এ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সবাই সমালোচনায় ফেটে পড়েন। এরপরই শেখ সাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আসির অঞ্চলে ধর্মীয় কর্তৃপক্ষের প্রধান শেখ সাদ আল হিজরি।

 

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ