বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আলজেরিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : আলজেরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।  বিতর্কিত এই বিলটি পাসের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, যাতে কোনো ছাত্রী বোরকার আড়ালে নিজের পরিচয় গোপন করে প্রতারণার আশ্রয় নিতে না পারে।

শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্তাবলীর ৭১ নং ধারায় বলা হয়েছে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের যে কোনো কর্মকর্তা এমন পোশাক পরিধান করতে পারবে না, যাতে তাকে সনাক্ত করতে অসুবিধা হয়।’

এই সিদ্ধান্তের ওপর মন্তব্য করতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মাসউদ আল উমারী  আলজেরিয়ার ‘শুরুক’ নামক একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই সিদ্ধান্তটি আলজেরিয়ায় নতুন নয়। বরং এটি অনেক পুরোনো। শুধু সিদ্ধান্তাবলীর ৪৬ ও ৭১ নং ধারায় কিছুটা পরিবর্তণ আনা হয়েছে এবং বাস্তবায়নে কিছুটা বলিষ্ঠ ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে সব কর্মকর্তাদের কথা উল্লেখ করলেও আসল উদ্দেশ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা। কেননা ইদানিং তাদের হিজাবই প্রতারণার মাধ্যম হয়ে উঠছে।

সূত্র : আরাবি ২১


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ