বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুপুরে রোহিঙ্গাক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে আজ কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি এ সময় কিছু রোহিঙ্গার খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের মাঝে ত্রাণ বিতরণও করবেন।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সেখানে বিভিন্ন শিবিরে অবস্থানরত শরণার্থীদের অবস্থা প্রত্যক্ষ করে ত্রাণসামগ্রী বিতরণ এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

জানা যায়, তিনি দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। এ উপলক্ষে কক্সবাজার ও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সড়কের দু’পাশে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া সেনা ও বিজিবি সদস্যদের টহলও থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ