বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা গণহত্যার খবর বিশ্বাসযোগ্য নয়: বলল আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা গণহত্যাকে কেন্দ্র করে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতে অস্বীকার করেছে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাউয়ার্ট সাংবাদিকদের আরো বলেন, মিয়ানমার নিয়ে আলোচনা চলছে এবং এ সময়ে আগ বাড়িয়ে পদক্ষেপ নিতে চায় না আমেরিকা। তিনি দাবি করেন, মিয়ানমারের রাষ্ট্রীয় সহায়তায় গণহত্যা চালানো হচ্ছে বলে যে সব খবর প্রকাশিত হয়েছে তা বিশ্বাসযোগ্য বলে প্রমাণ পায়নি মার্কিন কর্মকর্তারা।

গত কয়েক মাস ধরে রাখাইন অঞ্চলের মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বৌদ্ধজঙ্গিরা। নানা সূত্র থেকে প্রকাশিত খবর থেকে জানা গেছে, মুসলিম অধ্যুষিত গোটা গ্রাম আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। নারী-শিশুসহ ব্যাপক সংখ্যক মুসলমানকে পুড়িয়ে বা পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া, প্রাণভয়ে পালাতে যেয়ে অনেক রোহিঙ্গা মুসলমান মারা গেছেন।

আর এ সত্ত্বেও মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কোনো বিশ্বাসযোগ্য তথ্য পায়নি বলে দাবি করল আমেরিকা।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ