মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

তিনশত পরিবারকে ত্রাণ দিলো বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপূরী নেতৃত্বে একটি ত্রান টিম আজ কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। প্রায় তিনশত পরিবারকে নগদ অর্থ এবং খতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করা হয়।

মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, আল্লাহ পাক কোনো কোনো সময়ে মুসলমানদের তাদের জান মাল ক্ষতিগ্রস্থ করে পরীক্ষা করেন। সুতরাং মুমিনদের কাজ হলোা সংকটময় মুহূতে ধৈর্য ধারণ ও বেশি বেশি তাওবা ইসতেগফার করা এবং আল্লাহর নিকট সাহায্য চাওয়া।

তিনি বন্যা কবলিত এলাকার ঘর-বাড়ি নির্মাণে সরকার ও বিত্তশীলদের এগিয়ে আসার আহবান জানান।

ত্রান প্রদানকালে উপস্থিত ছিলেন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুন নূর, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা, সহ- সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী, কুড়িগ্রাম জেলা আহবায়ক হাফেজ মাওলানা ইব্রাহীম খলীল, সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী বকসী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা মিছবাহুল ইসলাম ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপিত মুহাম্মদ আতাউল্লাহ, প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ