মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

অসুস্থ পশু হাটে তুললেই কঠোর শাস্তি: সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অসুস্থ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পশু হাটে আনলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার হুশায়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীদের অসুস্থ পশু না আনার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, এরপরও যদি হাটে অসুস্থ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পশু তোলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য মেডিকেল টিম ও আমাদের কর্মকর্তারা হাটগুলোতেই কঠোর নজরদারি করবে।

কুরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহায়তা চেয়ে খোকন বলেন, এবার দুই লাখেরও বেশি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে। এসবের বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি নিয়েছি। তবে সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

আইডিবির সভাপতি এ. কে. এম. এ. হামিদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ