বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাদ এশা মুফতি মুতীউর রহমানের জানাযা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের শীর্ষ আলেম, লেখক ও অনুবাদক, শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন শামসুল উলুম চৌধুরীপাড়া মাদরাসার প্রধান মুফতি ও শায়খে সানি মুফতি মুতীউর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে অবস্থানরত চৌধুরীপাড়া মাদরাসার শিক্ষক মুফতী আবদুল বাতেন আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

বেলা ১২ টার দিকে মুফতি মুতীউর রহমানের লাশ দীর্ঘদিনের কর্মস্থল চৌধুরীপাড়া মাদরাসা নেয়া হবে। সেখানে বাদ এশা (৯টায়) তার জানাযা হবে।তার অসিয়ত অনুযায়ী তার ছোট ভাই মুফতি মাহফুজুর রহমান জানাযার ইমামতি করবেন। জানাযা শেষে গ্রামের বাড়ি সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মাদরাসা কতৃপক্ষ প্রথমে বাদ মাগরিব জানাযার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে পরিবারে পরামর্শ অনুযায়ী বাদ এশা জানাযার সময় নির্ধারিত হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ