মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


আভিজাত্য ও দীনি সংমিশ্রণে পথ চলছে তানজীমুল উম্মাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালি খান রাজু

গড়ব আগামীর স্বপ্নের দেশ
জেগে উঠো মুসলিম উম্মাহ!
আমরা..
তানজীমুল উম্মাহ!

তানজীমুল উম্মাহ’র এই জাগরণমূলক থিম সং যেন মুসলিম উম্মাহকে পথ দেখায়, সে লক্ষ নিয়েই পথ চলছে ঢাকা উত্তরার তানজীমুল উম্মাহ মাদরাসা।

আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এক অনন্য উদাহরণ যেন উত্তরার এই মাদরাসাটি।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বোর্ড পরীক্ষাগুলোতে সেরা স্থান অর্জনের সফলতাসহ হিফজুল কুরআন মাধ্যমেও বাংলাদেশে শীর্ষস্থান এর আসনে রয়েছে তানজীমুল উম্মাহ। শুধু তাই নয়, তানজীমুল উম্মাহর বালিকা শাখাও এত সমৃদ্ধ যে, যা দেশের অন্যন্য মাদরাসাগুলো থেকে তানজীমুল উম্মাহকে এগিয়ে রাখে।

অভিজাত এলাকা উত্তরার বিভিন্ন অভিজাত ইংরেজি ও বাংলা মাধ্যমের স্কুল-কলেজের সাথে পাল্লা দিয়ে সমান তালে যেমনিভাবে আধুনিক শিক্ষায় তানজীমুল উম্মাহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে তেমনিভাবে হিফজুল কুরআন শিক্ষা ও ইলমি দিকে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে।

মূলত ক্যাডেট মাদরাসার ধারার সূচনা করে তানজীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত উত্তরার এই মাদরাসাটি। বর্তমান সরকারের স্বপ্নের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নে মাল্টিমিডিয়া ক্লাশরুমের যেই ধারা সূচিত হয় সে ধারায় প্রথম মাদরাসা হিসেবে মাল্টিমিডিয়া ক্লাশরুমসহ ডিজিটাল মাদরাসা হিসেবে যাত্রা শুরু করে তানজীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তানজীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানজীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড পরিচালিত ইবতেদায়ী, জেডিসি, দাখিল পরীক্ষায় একাধিক বার প্রথম স্থান অর্জন করার সফলতা লাভ করেছে।

সম্প্রতি ২০১৭ সালের কাতার বিশ্ব হিফজুল কুর আন প্রতিযোগিতায় তানজীমুল উম্মাহ’র পঞ্চম শ্রেণির ছাত্র হাফেজ ইয়াকুব ৭০টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় তানজীমুল উম্মাহর ১৯ জন শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে। মাদরাসা শিক্ষার্থী হয়েও একাধিকবার জাতীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব রয়েছে তানজীমুল উম্মাহ মাদরাসার শিক্ষার্থীদের।

তানজীমুল উম্মাহ মাদরাসার রয়েছে বিভিন্ন শাখা প্রশাখা, যথাক্রমে