বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইবির আল-কুরআন বিভাগের ২৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৬তম ব্যাচের মাস্টার্স সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০ আগস্ট, ২০১৭ অনুষদ ভবনের ২০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম ফারুক। বিশেষ অতিথি ছিলেন আল-কুরআন বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. তাহির আহমদ।

আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. লোকমান হোসেন এর সভাপতিত্বে ও বিদায়ী ছাত্র কলামিস্ট যুবায়ের আহমাদের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরেণ্য ইসলামিক স্কলার, আল-কুরআন বিভাগের অধ্যাপক, প্রফেসর ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. আকবর হুসাইন, প্রফেসর ড. হাফেজ আনম এরশাদ উল্লাহ, প্রফেসর ড. গোলাম রাব্বানী, প্রফেসর ড. জালাল উদ্দিন, প্রফেসর ড. আমিনুল ইসলাম ও প্রফেসর ড. একেএম রাশেদুজ্জামান প্রমুখ।

বিদায়ী ছাত্রদের মধ্য থেকে উম্মে সালমা, মুহসিন আলী ও মিনহাজ উদ্দিন বক্তব্য রাখেন। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্নকারী ৬৯জন শিক্ষার্থীকে ক্রস্টে ও সম্মাননা প্রদান করে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়।

বিভাগের প্রবীণ অধ্যাপক ড. ফারুক আহমাদ পরিচালিত দুআর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ