মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষা ও মূল্যবোধ বাস্তবায়নের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশে বিরাজমান অস্থিরতা, সামাজিক অবক্ষয়, দূর্নীতি, হানাহানি-মারামারি দূর করে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র কায়েমে ইসলামী শিক্ষা ও মূল্যবোধের বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন  বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ.।

তিনি বলেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের পার্থিব ও আখিরাতের মুক্তি ও শান্তির উদ্দেশে রাজনীতির ময়দানের কাজ করে গেছেন। খেলাফত আন্দোলনের কর্মীদেরকে হাফেজ্জী হুজুরের পদাংক অনুসরণ করে খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত সকলের কাছে পৌঁছে দিতে হবে।

আজ শুক্রবার সকাল ৭.০০ ঘটিকায় জামিয়া নূরিয়াস্থ খিলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মতিঝিল থানা শাখা কতৃক আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলন ঢাকা মহানগর প্রচার সম্পাদক ও মতিঝিল থানা আমীর মো. মোফাচ্ছির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ইসলামী রাষ্ট্র জনগণের অধিকার সংরক্ষণের নিশ্চয়তা প্রদান করে। ফারাক্কা, তিস্তা সহ সকল বাঁধ অনায্যভাবে খুলে দিয়ে প্রতিবেশী দেশের চুক্তি লংঘনের কারণে দেশ আজ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। প্রয়োজনের সময় নায্য পানির হিস্যা আদায়ে এবং বানের পানি নিয়ন্ত্রণহীনভাবে আমাদের দেশে ঠেলে দেয়ার প্রতিবাদে আমাদের সরকারের ভুমিকা অত্যন্ত নতজানু। ইসলামী রাষ্ট্র থাকলে আজ এ অবস্থা হত না।

মতিঝিল থানা সহ সম্পাদক শাহীনূর আলমের সঞ্চালনায় পরিচালিত শিক্ষা সেমিনারে তাওহীদ, রিসালাত ও আখিরাত, পরিপূর্ণ ইসলামী জীবনের রুপরেখা, মুমিনের গুণাবলী, ইসলাম ও প্রচলিত রাষ্ট্রব্যবস্থা, হাফেজ্জী হুজুর রহ. জীবন ও আদর্শ ইত্যাদি শীর্ষক বিষয়বস্তুর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সূলতান মহিউদ্দীন, ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মো: জহিরুল ইসলাম, মুফতি মাহফুজুর রহমান, মতিঝিল থানা সাধারণ সম্পাদক মো: জাকির হোসাইন প্রমূখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ