মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যে ১০ খাদ্য রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজিদ নূর সুমন : অ্যান্টেবায়োটিক না খেয়ে শুধু প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? তাহলে এই ১০টি খাবার আজই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন। কোনো রোগ-বালাই আর আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না।

তুলসী : প্রাচীনকাল থেকেই ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসীকে একটি “প্রাণের স্পর্শমণি” হিসেবে বিবেচনা করা হয়। আর এটি আয়ুবর্ধক হিসেবেও বেশ পরিচিত। এই গাছের রস সাধারণ ঠাণ্ডা-সর্দি, প্রদাহ, ম্যালেরিয়া এবং হৃদরোগ থেকে শুরু করে নানা রোগের চিকিৎসায় বেশ কার্যকর। কারণ এতে রয়েছে শতশত উপকারী উপাদান। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাকটেরিয়া ও জীবাণুনাশক, এডাপ্টোজেনিক এবং রোগপ্রতিরোধী উপাদান।
চিয়া বীজ : মায়া ভাষায় চিয়া শব্দের অর্থ “শক্তি”। এটি পুষ্টি উপাদানে ঠাসা। আর এতে রয়েছে প্রচুর শক্তিবর্ধক ক্ষমতা। এটি আঁশ, প্রোটিন, ভিটামিন এবং খনিজ পুষ্টি উপাদানেও সমৃদ্ধ।
রাতে এক চামচ চিয়া বীজ এক কাপ পানি ও এক চিমটি গোলাপি লবণ মিশিয়ে খেয়ে নিলে তা আপনাকে সারাদিন ধরে শক্তি যোগাবে। এটি সারাদিন ধরে আপনার মেজাজ-মর্জিও ভালো থাকবে।
আদা : ঠাণ্ডা-সর্দি ও কফের চিকিৎসায় সেই দাদা-দাদীদের আমল থেকেই আমরা আদার ব্যবহার দেখে এসেছি। আদা প্রদাহ কমায়। ফলে স্বরভঙ্গ এবং অন্যান্য প্রদাহজনিত রোগের চিকিসায়ও এর জুড়ি মেলা ভার। এটি জিনজারোল এর রুপে তাপ ধারণ করে। যা বমি বমি ভাব সংক্রান্ত সব ধরনের রোগের চিকিৎসার জন্য বেশ ভালো কাজ করে। এছাড়া কোলোস্টেরলের মাত্রা কমাতেও সহায়ক আদা।
রসুন : আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বব্যাপী রান্নায় কেন রসুনের ব্যবহার করা হয়? আপনি যদি ভেবে থাকেন শুধু স্বাদ বাড়ানোর জন্যই রসুনের ব্যবহার করা হয় তাহলে আপনি আংশিকভাবে সঠিক। রসুন রক্ত চাপ কমায় এবং রক্তের শিরা-উপশিরাগুলোকে সচল রাখতে সহায়ক। রসুনে থাকা অ্যালিসিন রোগ প্রতিরোধী ক্ষমতাকে শক্তিশালী করে।
দই : যখনই আমরা পাকস্থলীর কোনো সমস্যায় আক্রান্ত হই আমাদের দই খেতে বলা হয়। কারণ এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পাকস্থলীতে পরিষ্কার করে। দই খাওয়ার সময় তা হালকা পানি দিয়ে পাতলা করে নিবেন। দই ভিটামিন ডি-র ভালো উৎস।
সূর্যমুখী বীজ : এতে রয়েছে প্রচুর ভিটামিন ই। এছাড়া ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি-৬ এর মতো খনিজ পুষ্টিতেও ঠাসা এটি। প্রতিদিন একপি কাপের এক চতুর্থাংশ সূর্যমুখী বীজ খেলে ভিটামিন ই-র চাহিদা মিটবে। যা দেহকে দিনভর সক্রিয় ও শক্তিবান রাখবে।
পেঁপে : গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একটি মাঝারি আকারের পেঁপে খেলে দেহের ভিটামিন সি-র ঘাটতà