মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

পাঠ্য বই নিয়ে ষড়যন্ত্র রুখতে হবে: ইসলামী ঐক্য আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে আমেলার মাসিক বৈঠকে নেতৃবৃন্দ বলেছেন,পাঠ্য বই নিয়ে ষড়যন্ত্র রুখতে হবে। ২০১৬ সালের বিতর্কিত পাঠ্য বইয়ের সিলেবাস আন্দোলনের মুখে পরিবর্তন করা হয়। বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে পূর্বের সিলেবাস পুন:বহালকরার জন্য কতিপয় নাস্তিক-মুরতাদ ও হিন্দুরা ষড়যন্ত্র করছে।

নেতৃবৃন্দ বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে পাঠ্য বই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। দেশের অধিকাংশ মানুষের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে পাঠ্য বইয়ে অর্ন্তভূক্ত করা হলে সারা দেশে আন্দোলনের দাবানল জলবে । তারা বলেন, সরকারকে বাম-রামের ভূতে ধরেছে এভূত ছাড়াতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, ঢাকা মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসান, অফিস সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক প্রমূখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ