সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ দায়িত্বশীল সভা ৯ আগস্ট স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত হয়।

বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিষ্টার মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে ও মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়বে আমীর, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম ও মিডল্যান্ডম জোন এর অন্যতম উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা মর্তুজা হোসাইন, মিডল্যান্ড শাখার সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন,বার্মিংহাম শাখার সাধারণ হাফিজ সৈয়দ শিহাব উদ্দীন,সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শায়খুল ইসলাম জাকারিয়া,বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মিজান আলী, প্রচার সম্পাদক হাফিজ মাও আহসান হাবীব ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের নায়বে আমীর আল্লামা যুবায়ের আহমদ আনসারী বলেছেন, মুসলিম প্রধান বাংলাদেশে ইসলাম বিদ্ধেষী চক্র ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কৌশলে ইসলামী শিক্ষা বাদ দিয়ে পাঠ্যসূচিতে নাস্তিক্যবাদী ও হিন্দুয়ানীকরণ কোন ভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, মহান আল্লাহ ও ইসলামের বিধান কুরবানীকে নিয়ে কুটুক্তি কারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

কয়েকটি জরুরি বিষয়; যা ছুটে গেলে বা আগপিছ হলে বাতিল হবে হজ