মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আমরা আইনীভাবে লড়বো: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সংবিধানে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন "রায়ে অপ্রাসঙ্গিক ও রাজনৈতিক অনেক বক্তব্য এসেছে যা সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। তবে আমরা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল।"

আজ এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেছেন "রিভিউ আবেদন করা হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। রায়ের খুঁটিনাটি পর্যালোচনা করা হবে। তবে আমরা প্রাসঙ্গিক বিষয়েই আইনগতভাবে লড়বো।"

সংবিধানে যে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেটি অবৈধ ঘোষণা করে গত মাসে রায় দেয় সুপ্রিম কোর্ট।

উচ্চ আদালতের কোন বিচারপতি যদি সংবিধান লংঘন করেন কিংবা অসদাচরণের দায়ে অভিযুক্ত হন, তাহলে তাকে কিভাবে অপসারণ করা হবে সে বিষয়টি সংবিধানে সংশোধন করা হয়েছিল ২০১৪ সালে।

সংবিধানের ১৬তম সে সংশোধনীতে বলা হয়েছিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকবে। বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ১৬তম সংশোধনীকে বাতিল ঘোষণা করে।তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ