শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতে মুসলমানরা নিরাপত্তাহীন পরিবেশে বসবাস করছে: হামিদ আনসারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে মুসলমানরা  নিরাপত্তাহীনতা ভূগছে ও ভয়ের পরিবেশ বসবাস করছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট হামিদ আনসারি। ভাইস-প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে রাজ্যসভা টিভিকে দেয়া শেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

ভাইস-প্রেসিডেন্ট হিসেবে আজ তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। আজই তার ওই মন্তব্য গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। হামিদ আনসারি দু’দফায় ভাইস-প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। মেয়াদ শেষের আগ মুহূর্তে তার মন্তব্যে তিনি কার্যত কেন্দ্রীয় মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

হামিদ আনসারি বলেন, ‘এই ধারণা সঠিক যে দেশের মুসলিমদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতি রয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে এ কথা জানতে পেরেছি। বহু শতাব্দি ধরে ভারতীয় সমাজ বহুত্ববাদী কিন্তু সর্বজন স্বীকৃত এই পরিবেশ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যেভাবে কথায় কথায় মানুষের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে- তা খুব উদ্বেগজনক বিষয়।’

তিনি বলেন, ‘গণপিটুনিতে মৃত্যুর ঘটনা, কুসংস্কারের বিরোধিতাকারীদের হত্যা ও ‘ঘর ওয়াপসি’র (ঘরে ফেরা) ঘটনা ভারতীয় মূল্যবোধ পতনের উদাহরণ। এ সকল ঘটনা থেকে বোঝা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সরকারি কর্মকর্তাদের ক্ষমতাও বিভিন্ন স্তরে শেষ হয়ে যাচ্ছে।’

দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ইস্যু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য মন্ত্রীদের সামনে তুলে ধরেছেন বলে জানান।

গত রোববার বেঙ্গালুরুতে ন্যাশনাল ল’ স্কুলের ২৫তম বার্ষিক সমাবর্তন  অনুষ্ঠানেও ভাইস-প্রেসিডেন্ট হামিদ আনসারি বলেন, ‘সমাজের প্রত্যেক অংশে বৈচিত্রের মধ্যে পারস্পারিক সৌহার্দকে উন্নীত করতে সহিষ্ণুতা এক অপরিহার্য রাষ্ট্রীয় গুণ হওয়া উচিত।’

তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতার মৌলিক নীতির পুনরাবৃত্তি ও পুনরুজ্জীবিত করাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এতেই সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে এবং সহনশীলতা ভারতীয় সমাজের বাস্তবতায় প্রতিফলিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন হামিদ আনসারি।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ