আওয়ার ইসলাম: দীর্ঘ অসুস্থতার শেষ পর্যায়ে দিল্লী এপলো হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসায় হেফাজত আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে বিপুল অভ্যর্থনা জানিয়েছে আল্লামা শাহ আহমদ শফী ফাউন্ডেশন।
এ সময় বিমান বন্দরে ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যগণ ছাড়াও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষকবৃন্দ, হেফাজত নেতৃবৃন্দসহ আরো কয়েক শত আলেম জমায়েত হন। এ সময় আল্লামা শাহ আহমদ শফীকে সুস্থ অবস্থায় কাছে পেয়ে সকলেই আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন।
আজ (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় হেফাজত আমীরকে বহনকারী বিমান চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করে। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত ৯:১৫ মিনিটে টার্মিনাল থেকে আল্লামা শাহ আহমদ শফী বাইরে আসলে উপস্থিত উলামায়ে কেরাম ও তাওহিদী জনতা আহলান, সাহলান ও তাকবীর দিয়ে তাঁকে বরণ করে নেন। তখন অনেককে আবেগাপ্লুত হয়ে কাঁদতেও দেখা যায়।
হেফাজত আমীর উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন। এ সময় দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা ও আল্লামা শাহ আহমদ শফী ফাউন্ডেশনের পক্ষে আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, মাওলানা মুফতী জসীম উদ্দীন ও মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী উপস্থিত উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক ও মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী বলেন, হেফাজত আমীরের দীর্ঘ অসুস্থতায় আমরা অনেকটাই এতিমের মতো দিন কাটিয়েছি। আমরা ছিলাম চরম উদ্বিগ্ন ও বেদনাকাতর। পরম করুণাময় আল্লাহর দরবারে শত কোটি শোকরিয়া, তিনি দয়া পরবশ হয়ে হযরতকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তাওফীক দিয়েছেন। আজ আমাদের জন্য অনেক খুশীর দিন, আমরা যেন আবার ছায়া ফিরে পেয়েছি। আমি স্পষ্ট আশাবাদি, হযরতের সুদক্ষ নেতৃত্ব ও পরিচালনায় দ্বীনি শিক্ষার বিস্তারের পাশাপাশি দাওয়াতী কার্যক্রম এবং ঈমান-আক্বীদা রক্ষার আন্দোলন আরো বেগবান হবে, ইনশাআল্লাহ। হযরতের সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য আমি দেশবাসীর দোয়া কামনা করছি।
দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুফতী ও মুহাদ্দিস মাওলানা মুফতী জসীম উদ্দীন হেফাজত আমী