বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ইসলামী ফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তাদের বার্ষিক আয়-ব্যয়ের চূড়ান্ত বিবরণী নির্বাচন কমিশনে প্রদান করেছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের হাতে তাদের হিসাব তুলে দেন।

কমিশনারের পক্ষে বিবরণী গ্রহন করেন সচিব হেলালুদ্দীন আহমদ। তার সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব আ.ন.ম মাসউদ হুসাইন আল কাদেরী, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সচিব সৈয়দ মুহাম্মদ মুজাফফর আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল মতিন, সহকারী দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম, ঢাকা মহানগরের অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হেলাল উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অর্থ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন তুষার প্রমুখ।

নেতৃবর্গ আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ করা যায় সে জন্য নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শের আশ্বাস প্রদান করেন।

দারুল উলুম দেওবন্দে আল্লামা আহমদ শফি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ