মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী মুন্নু’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং মুন্নু গ্রুপ অব ইন্ড্রাস্টির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার সকাল ৬টার দিকে মানিকগঞ্জে নিজের স্থাপিত মুন্নু সিটির মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এ মন্ত্রী। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী হুরুন নাহার, দুই মেয়ে ফিরোজা খান ও আফরোজা খান রিতা। বড় মেয়ের জামাই দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

মুন্নুর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

মুন্নুর মৃত্যু খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শোকের ছাড়া নেমে এসেছে।

এর আগে মুন্নুর শারিরীক অবস্থা অবনতি হলে চলতি বছরের ২০ জানুয়ারি সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসারর পর দেশে আসেন তিনি।

১৯৯১ সালে বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য হিসেবে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে আবারো জয়লাভ করেন।

২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া) আসনেও জিতেন মুন্নু।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মুন্নুকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোনো দফতর দেয়া হয়নি।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন মুন্নু। বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা হন তিনি।

১৪ লাখ টাকা ব্যাংকে উদ্বৃত্ত বিএনপির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ