মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ভিসা জটিলতায় আজও বাতিল দুই হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভিসা জটিলতায় ও হজযাত্রী সংকটের কারণে আজও দু’টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিডিউল হজ ফ্লাইট বিজি-৩০২৯ ও বিজি-৩০৩১ বাতিল করা হয়।

বাতিল হওয়া ফ্লাইটের দু’টির মধ্যে বিজি-৩০২৯ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে এবং বিজি-৩০৩১ মঙ্গলবার ভোর ৪টা ৫৫ মিনিটে সৌদির উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য সময় নির্ধারিত ছিল।

ভিসা জটিলতায় ও হজযাত্রী সংকটের কারণে এ নিয়ে বিমানের মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হলো।

এসব ফ্লাইটের হজযাত্রীদের ভিসা জটিলতা সহসা কাটলে অন্য ফ্লাইটে তাদের পাঠানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

অস্ট্রেলিয়ান পুরুষরা শুক্রানুশূন্য; নারীদের প্রয়োজন মুসলিম পুরুষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ