মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নিভেই যাচ্ছে সিদ্দুকুরের চোখের আলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখের আলো অস্ত্রোপচারের পরও ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন রয়েছে।

সেখানকার ডাক্তাররা  পরীক্ষা নিরিক্ষার পর সোমবার এ আশঙ্কা ব্যক্ত করেন।

পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসক লিংগম গোপাল জানান, অস্ত্রোপচার করেও কিছু হবে না।

সিদ্দিকুরের সঙ্গে আছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক জাহিদুল আহসান। তিনি সামাজিক যোগোযোগের মাধ্যমে সাংবাদিকদের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “চিকিৎসকের পর্যবেক্ষণ সরকারের কাছে পাঠিয়েছি।”

পরীক্ষার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেন। তাদের অবস্থানের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণ দেখিয়ে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ছোড়ে। ‘পুলিশের টিয়ার শেলের আঘাত’ লাগে সিদ্দিকুরের দুই চোখে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ‘পুলিশের একজন সদস্য’ দৌড়ে এসে খুব কাছ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ছেন। তার পরপরই মাটিতে পড়ে যান সিদ্দিকুর। রাস্তার ওই স্থানটি রক্তে লাল হয়ে যায়।

পরে পুলিশের কাজে বাধা দেয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর স্নাতক শেষে সরকারি চাকরির জন্য বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার পরিকল্পনা করছিলেন। রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগে অবস্থান নিয়েছিলেন সিদ্দিকুর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ