মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মোবাইল আসক্তিতে শিশুদের প্রচুর ক্ষতি হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কবি আসাদ চৌধুরী বলেন, মোবাইল এখন অনেকটা আমাদের প্রয়োজনীয় বস্তুর মতো। তাই বড়দের মতো শিশুরাও মোবাইল ব্যবহার করবে এবং এর ভালো দিকগুলো জানবে, এটা আমাদের কাম্য। তাই বলে মোবাইলে কেবল গেম খেলে শিশু সময় নষ্ট করবে এটা মোটেও ভালো দিক নয়।

আর চিকিৎসকদের মতে ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে গেম খেলা বা কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকা শিশুর মানসিক ও শারীরিক ক্ষতির কারণ প্রযুক্তির অন্যতম অনুষঙ্গ মোবাইল। এ মোবাইলের কল্যাণে আমরা এগোচ্ছি প্রতিনিয়ত।

এর কল্যাণে আমাদের জীবনযাপনও অনেক সহজ হয়েছে। তবে মোবাইলের কিছু ক্ষতির দিকও ইদানীং উন্মোচিত হচ্ছে বড় আকারে। আর তার অন্যতম একটি শিশুদের মোবাইলের প্রতি আসক্তি। অবশ্য এর একাধিক কারণও আছে।

এর মধ্যে অন্যতম সন্তানদের প্রতি বাবা-মায়ের সময় না দেয়া। বাবা-মা ব্যস্ত থাকেন চাকরি বা ব্যবসার কাজে। অন্যদিকে সন্তান লেখাপড়ার বাইরে বাড়িতে সময় কাটায় একা একা।

সে জন্য সন্তানকে দেয়া হয় মোবাইল কিংবা কম্পিউটার, যাতে নানা ফাংশন, গেমস নিয়ে ব্যস্ত থাকে। আর এ ব্যস্ত থাকা থেকেই শুরু হয় আসক্তি। এ ছাড়া ইন্টারনেটের কল্যাণে মোবাইলে শিশুরা হাতের মুঠোয় পেয়ে যায় নানা বিষয়। যার মধ্যে অনেক নিষিদ্ধ বিষয়ও লুকিয়ে থাকে।

মোবাইলে শিশুরা আসক্তির আরও অনেক কারণ আছে। কিছু বাবা-মা তার চঞ্চল শিশুকে নিয়ন্ত্রণ করতে মোবাইল দিয়ে বসিয়ে দেন। ফলে সেই শিশু পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব করা, প্রয়োজনে এগিয়ে যাওয়া, সবার সঙ্গে মিশতে পারার দক্ষতা ধীরে ধীরে হারিয়ে ফেলে।

ঢাকা মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার পপি বলেন, মোবাইলে প্রতি আসক্তি শিশুদের সামাজিক দক্ষতা নষ্ট করছে। ফলে তৈরি হয় শিশুদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। এ ছাড়া প্রযুক্তির এ আসক্তি শিশুদের জীবনে বড় ধরনের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবও ফেলছে।

অন্যদিকে দীর্ঘসময় মোবাইলের স্ক্রিনে চোখ রাখার ফলে শিশুর চোখের সমস্যাও তৈরি হচ্ছে। আবার দীর্ঘসময় বসে থাকতে শিশুর স্থূলতাও বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে শিশুর চিন্তা বা কল্পনাশক্তিও। এ ছাড়া সব ধরনের গ্যাজেটের ওপরই শিশুদের অতিরিক্ত নির্ভরশীলতা খারাপ। তাই শিশুকে খুব বেশি সময় কোনো গ্যাজেট ব্যবহার করতে দেয়াও