মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

"আগর মদনি না হোতা তো আজাদি না হোতি"

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সমাজের ধনাঢ্য, জাগতিক শিক্ষায় শিক্ষিত, উচ্ছপদস্থ কর্মকর্তা ও সমাজপতিরা মাদরাসা শিক্ষার প্রতি ঝুকছেন।তাদের সামনে সত্য প্রকাশিত হচ্ছে,তারা বুঝতে পারছেন ইসলামি শিক্ষায় শিক্ষিতদের হাতেই দেশ ও সমাজ নিরাপদ।

মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগ উদ্ভোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অথিতির বক্তব্যে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আবদুল বারী ধর্মপুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন,এ জাতির স্বাধীনতার মূলে রয়েছে উলামায়ে কেরামের আস্বাভাবিক ত্যাগের নজরানা, শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মদনী রহ. ১৪ বছর জেল খেটেছেন স্বাধীনতার জন্য।

তাই ইন্দিরা গান্ধী বলেছিলেন- " আগর মদনি না হোতা তো আজাদি না হোতি"  হোসাইন আহমদ মদনীর জন্ম না হলে ভারতবর্ষ আজো স্বাধীনতার সূর্য দেখতে পারতো না।

আজ দুপুরে মাদরাসার হিফজুল কুরআন ইনস্টিটিউটে বিভাগীয় প্রধান হাফিজ হাসান আহমদের পরিচালনায় ও মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটি মৌলভীবাজার এডুকেশন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা শামছুল ইসলাম ও নির্বাহী পরিচালক মাওলানা সৈয়দ সাইফুর রহমান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ