বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ দাওরা হাদিসের ফল, অপেক্ষায় ২০ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামীকাল দাওরা হাদিস (মাস্টার্স) এর ফলাফল প্রকাশ করবে কওমি মাদরাসা শিক্ষা কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’।

আগামীকাল ২৫ জুলাই মঙ্গলবার, বেলা ১১টায় ৯২ আরামাবাগ, আল খালিফ টাওয়ারে (কাবিলা বিল্ডিং, ৭ তলা) আল-হাইআতুল উলয়ার দপ্তর থেকে তার ফলাফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, বিগত ১১ এপ্রিল ২০১৭ তারিখ সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদানের ঘোষণা দেন।

১৩ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ মর্মে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের আলোকে গঠিত কমিটি কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা  গ্রহণের জন্য প্রতিষ্ঠা করেন “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।” এ প্রতিষ্ঠানের অধীনে গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান প্রদানের পর এটাই প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।  ১৫ মে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ এ্প্রিল তা শেষ হয় কওমি শিক্ষা ধারার সর্ববৃহৎ এ পাবলিক পরীক্ষা।

ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট  http://al-haiatululia.com এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ