বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

অবিলম্বে মসজিদে আকসা খুলে দিতে হবে; ছাত্র মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : মুসলমানদের প্রথম কিবলা পবিত্র মসজিদুল আকসা ইসরাইলী বাহিনীর হাতে আক্রান্ত। ফিলিস্তিনের মজলুম মুসলমানরা বারবার সাম্রাজ্যবাদী ইয়াহুদিদের হাতে নির্যাতিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে নতুনভাবে নিপীড়ন শুরু করেছে বর্বর ইসরাইলীরা। অবিলম্বে মুসলমানদের প্রথম কিবলা খুলে দিতে হবে বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল।

২৪ জুলাই সোমবার, বাদ আসর, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এইচএম খালেদ আহমদ।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগরী সভাপতি মুহাম্মদ রমজান আলী, নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাব্বীর আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমান, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার, খেলাফত মজলিস ঢাকা মহানগরী প্রকাশনা সম্পাদক কাজী মুহাম্মদ আরিফুর রহমান, মহানগরী দক্ষিণের অফিস ও বায়তুলমাল সম্পাদক আফসার উদ্দিন হাওলাদার, যাত্রাবাড়ী দক্ষিণ থানা সভাপতি কেএম ইমরান হুসাইন, মিরপুর থানা সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম, উত্তরখান থানা সভাপতি মাহমুদুল হাসান মুঈন, মতিঝিল থানা সভাপতি রাশেদ আহমদ, প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ