বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দাওরায়ে হাদীসের (মাস্টার্স) ফলাফল মঙ্গলবার; যেভাবে দেখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দাওরায়ে হাদীসের (মাস্টার্স) ফলাফল প্রকাশিত হবে মঙ্গলবার মাস্টার্স সমমান ঘোষণার পর ১৫ মে ২০১৭ তারিখে অনুষ্ঠিত তাকমীল (দাওরায়ে হাদীস)-এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২৫ জুলাই মঙ্গলবার বেলা এগারটায়।

বিগত ১১ এপ্রিল ২০১৭ তারিখ সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদানের ঘোষণা দেন।

১৩ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ মর্মে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের আলোকে গঠিত কমিটি কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা  গ্রহণের জন্য প্রতিষ্ঠা করেন “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।” এ প্রতিষ্ঠানের অধীনে গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান প্রদানের পর এটাই প্রথম পরীক্ষা।

ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট  http://al-haiatululia.com এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ