মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‘ছাত্ররাই এদেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্ররাই এদেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করবে। ছাত্রসমাজের প্রতিটি নেতা-কর্মী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় মহানবী সা. ও সাহাবায়ে কেরাম রা. এর জীবনাদর্শ অনুসরণ করে চলছে। দেশের বিপথগামী যুবসমাজ ও ছাত্রদের মাঝে ইসলামের ঐশী বিধান পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এবং একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ ২১ জুলাই সকাল ১০ টায় ৫১ পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী রহ. মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নতুন বর্ষের ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ঢাকা মহানগর সভাপতি মোঃ শামিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তারেক জামিলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রসমাজের মহাসচিব হাফেজ মুহাম্মাদ নুরুজ্জামান, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি হুজাইফা আল মাহদী, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান, মোঃ আবদুল্লাহ, মোঃ মাকসুদ হাসান, মোঃ ওবায়দুল্লাহ সহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।

ইসলামি দলের শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করবেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ