মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নতুন ইমোজিতে হিজাব পরা মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জ্যায়ান্ট অ্যাপল তাদের ইমোজি ভান্ডারে নতুন ইমোজি হিসেবে হিজাব পরা মুসলিম নারীর ছবি অন্তর্ভূক্ত করেছে ।

আন্তর্জাতিক ইমোজি দিবস উপলক্ষে সোমবার অ্যাপল ১২টি নতুন ইমোজি প্রকাশ করে। সেখানেই হিজাব পরিহিত মুসলিম নারীর ইমোজি উন্মুক্ত করা হয়। এটি ছাড়াও নতুন ইমোজিগুলোর মধ্যে স্তন্যদানকারী মা, দাড়িওয়ালা ব্যক্তি, ধ্যানমগ্ন সাধু অন্যতম।

অ্যাপল তাদের প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ব্যাবহারকারীরা তাদের মনের কথা যেন আরও সহজে ইমোজির মাধ্যমে প্রকাশ করতে পারে, তারই প্রচেষ্টা হিসেবে এই নতুন ইমোজিগুলো অন্তভর্‚ক্ত করা হয়েছে।

গত বছরের নভেম্বরে জার্মানিতে বসবাসকারী ১৫ বছর বয়সী সৌদি কিশোরী রেয়ফ আলহুমেদী হিজাব পরিহিত মুসলিম নারীর ছবি ইমোজি হিসেবে অন্তর্ভুক্ত করা নিয়ে ক্যাম্পেইনিং শুরু করে। রেয়ফ ২০১৬’র সেপ্টেম্বরে ইউনিকোড নামক একটি প্রতিষ্ঠানের কাছে অনুরোধ করে। অত:পর ইউনিকোড তার এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে।

হিজাব পরা নারীর উপর হামলাকে হেট ক্রাইম হিসেবে তদন্ত করছে ব্রিটিশ পুলিশ

-এজেড