বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইলমে দ্বীন হাসিলের জন্যে নিয়ত পরিশুদ্ধ করতে হবে: আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মঈনুদ্দীন, চট্টগ্রাম

উম্মুল মাদারিস জামেয়া দারুল উলুম হাটহাজারীর সহকারী পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র উস্তায হাফেজ মাহবুব অক্সিজেনস্থ মাদরাসা দারুল আফকার আল ইসলামিয়ার মিশকাত জামাতের সবক উদ্বোধন করেছেন।

মঙ্গলবার ১৮ জুলাই এ উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিশকাত শরীফের প্রথম হাদীস নিয়ে আলোচনায় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, এই হাদীস মূলত বিশুদ্ধ নিয়ত ও ফাসেদ নিয়তের মাঝে পার্থক্য বিবরণের জন্যে সবার প্রথমে আনা হয়েছে।

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদের ইলমে দ্বীন হাসিল করার জন্যে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। পাশাপাশি মুজাহাদা আর পরিশ্রম করতে হবে পড়ালেখার পেছনে। সময় ব্যয় করতে হবে কিতাব বুঝার জন্যে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদেরও দরস-তাদরীসের ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। শুধুমাত্র ক্লাসের দরস দিয়ে নিজের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাড়তি সময় নিয়ে ছাত্র গড়ার পেছনে সময় ব্যয় করতে হবে। আজকাল আমাদের ছাত্রদের মেহনত কমে গেছে ভীষণভাবে। তাই তাদের মাঝে মেহনতের জঝবা তৈরি করতে হবে।

মিডিয়া নিয়ে আমাদের আক্ষেপ ও কিছু বাস্তবতা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ