মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

আল্লামা ইসহাক ফরীদি রহ. স্মরণে আলোচনাসভা ও পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম  :  ঢাকার চৌধুরীপাড়ার শেখ জনু রুদ্দীন রহ. দারুল কুরআন মাদরসার সাবেক শাইখুল হাদিস ও মুহতামিম বরেন্য আলেম আল্লামা ইসহাক ফরীদি রহ. এর শাগরেদ- শিষ্যরা আয়োজন করছেন- পুনর্মিলনী ও আলোচনা সভার।

আগামী ২০ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ থেকে ঢাকার মালিবাগে অবসস্থিত কমিউনিটি সেন্টারে এই পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আবনাউ ইসহাত ফরীদি রহ. এর উদ্যোগতাগণ- আল্লামা ইসহাক ফরীদি রহ. এর শাগরেদ- শিষ্যদের বিশেষভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য আল্লামা ইসহাক ফরীদি রহ.  ছিলেন এ দেশের একজন বহুমুখী প্রতিভাধর আলেম। তার লেখাগ্রন্থ ইসলামি আকিদা,   ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা, ইসলামি রাষ্ট্র ও রাজনীতি, ইহসান তাসাওফ ও আত্মশুদ্ধি, তাফসিরে তাবারি,  ইসলামি জীবন  ইত্যাদি  পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষ, কুরআনের অনুবাদসহ নানা গ্রন্থে কাজ করেছেন।

আল্লামা ইসহাক ফরীদি রহ.   ছিলেন একজন আদর্শ শিক্ষক । তাঁর হাত ধরেই তৈরি হয়েছে-ইলমে নবওয়তের  উত্তরাধীকারী-আলেমদের এক বিশাল কাফেলা। আলোর ফেরিওয়ারা এই বহুরৈখিক প্রতিভা গত ৫ জুন ২০০৫ চট্রগ্রাম নিজ শায়েখ হজরত নানুপুরী রহ-এর সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে রব্বে কায়েনাতের ডাকে সাড়া দেন।

অনুষ্ঠানের আয়োজকরা হলেন, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মুন্সিগঞ্জের মাওলানা সাইফুল্লাহ, মালিবাগ জামিয়ার মাওলানা হাফিজুদ্দীন, বড়কাটরা মাদরাসার মাওলানা সাইফুল ইসলাম।

ঢাকা ও ঢাকার বাইরের বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন : 01816-252538, 01819-156300, 01964-500621

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ