বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

চলচ্চিত্রে আগ্রহী করতে স্কুলে স্কুলে চলচ্চিত্র প্রদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিক্ষাঙ্গণকে ইসলাম ও ইসলামি মূল্যবোধ শূন্য করতে আরেক ধাপ আগালো সরকার। এবার সরকারি স্কুলে সরকারি ব্যবস্থাপনায় চলচ্চিত্র প্রদর্শনের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

এর মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শক আগ্রহ তৈরি করতে চান তারা।

বৃহস্পতিবার কমিটির বৈঠকে আলোচনার পর এ বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলকে উপ-কমিটির আহবায়ক করা হয়েছে। বাকি দুই সদস্যের নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) অংশ নেন।

চলচ্চিত্র নীতিমালা-২০১৭ অনুমোদন; ধর্ষণের দৃশ্য দেখানো নিষেধ

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে চলচ্চিত্রে দর্শক আকর্ষণ এবং চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাসে একদিন চলচ্চিত্র প্রদর্শন করার ওপর বিস্তারিত আলোচনা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ