বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আল আকসা মসজিদ বন্ধ করলো ইসরাইল, হয়নি জুমার নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দখলদার রাষ্ট্র ইসরাইল অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার নামাজ হয় নি সেখানে।

এর পূর্বে ইসরাইলি পুলিশ গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করে। গোলাগুলির ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়।

স্থানীয় সময় শুক্রবার জেরুজালেমের প্রাচীন শহরে আল-আকসার একটি গেটের কাছে এ ঘটনা ঘটে।

তবে ওই তিন ফিলিস্তিনি বন্দুকধারী আল-আকসা মসজিদের একটি গেটের কাছাকাছি এসে প্রকাশ্যে গুলি ছুঁড়ছিল বলে দাবি করেছে ইসরাইলের পুলিশ।

১ লাখ ফিলিস্তিনিকে জেরুজালেম থেকে বিতাড়নের প্রস্তাব ইসরায়েল গোয়েন্দামন্ত্রীর

পুলিশের দাবি, ওই তিনজন গুলি ছুঁড়ে অপর তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা নিহত হয়।

আলজাজিরার জেরুজালেম প্রতিবেদক হ্যারি ফসেট জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুং গেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের গোলাগুলি হয়।

ফসেট বলেন, আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল।

গোলাগুলির এ ঘটনার পর ইসরাইলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে।

সূত্র : আল জাজিরা ও মিডল ইস্ট মনিটর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ