মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

১৬ হাজার অবৈধ মজুদদারের কাছ থেকে সরকার চাল কিনবে না ৩ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের বাজারে চাল না ছেড়ে কৃত্রিম সঙ্কট তৈরি করায় ১৬ হাজার চাল কল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। সরকার মনে করছে তাদের কারণে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। আগামী তিন বছর এসব চাল কল মালিকদের থেকে চাল না কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, যে সমস্ত চাল মিল মালিকরা অসাধুভাবে চাল মজুদ করেছেন, বাজারে দাম বাড়ানোর ভূমিকা রেখেছে তাদের আমরা কালো তলিকাভুক্ত করছি। এ রকম মিল মালিকের সংখ্যা ১৬ হাজার। আগামী তিন বছর এসব মিল মালিকদের কাছ থেকে সরকার চাল কিনবে না।

বন্যার প্রভাবে চালের উৎপদন কমবে অনেক আগেই এমন আশঙ্কার পরও কেন এত দেরিতে চাল আমদানি করা হলো- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা যথাসময়ে চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছি। আমরা ট্যারিফ উঠিয়ে দেওয়ার জন্য আগেই চিঠি দিয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী কৃষকদের কথা চিন্তা করে।

কুষ্টিয়ার বাজারে কমছে চালের দাম

তিনি বলেন, বাংলাদেশের কৃষকদের এক মণ চাল উৎপাদন করতে ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকা খরচ হয়। প্রধানমন্ত্রী ওই চিন্তাটাই করেছেন, যেন কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায়। এজন্য তিনি ট্যারিফটা দেরিতে উঠিয়েছেন। ট্যারিফ ওঠানোর প্রভাবে চালের বাজার এখন নিম্নমুখী।

ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি অনুযায়ী ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে। চলতি মাসের ২৪ তারিখে আরও এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল আনা হবে। এ ছাড়া আগস্টে আরও সাড়ে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করার কথা রয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ