মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মার্কিন সামরিক বিমান বিধ্বস্তে ১৬ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্সে ১৬ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এই দূর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে বিমান বিধ্বস্তের ঘটনায় সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে জেট ফুয়েল থেকে আগুন ধরে এই দুর্ঘটনা ঘটতে পারে।

কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্ট ডিরেক্টর ফ্রেড র‌্যান্ডেলের বরাত দিয়ে সিএনএন  বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে এ খবর জানায়।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নৌবাহিনীর এই বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে। মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক লি স্মিথসন জানান, সানফ্লোয়ার-লেফলর কাউন্টি লাইনে বিমানটি বিধ্বস্ত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী টুইটার বার্তায় জানায়, ইউএসএমসি কেসি-১৩০ (USMC KC-130) বিমানটি ১০ জুলাই সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হয়েছে। বিমান বিধ্বস্তে এর ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ