মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মার্কিন-তুর্কি সম্পর্ক উন্নয়নে টিলারসনের তুরস্ক সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মাঝে বিদ্যমান উত্তেজনা হ্রাস করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তুরস্কের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

উভয় দেশের কর্মকর্তারা জানান, টিলারসন তুরস্কে পৌঁছে তিনি প্রথমে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ও পরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। তবে রাতে ইস্তাম্বুলে এরদোয়ানের বাসভবনে এ বৈঠকের ব্যাপারে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

বৃহৎ জ্বালানী কোম্পানি এজোন মোবিলের সাবেক প্রধান নির্বাহী টিলারসন এর আগে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি গত বছরের এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করেন।

টিলারসন বলেন, ‘প্রায় এক বছর আগে তুরস্কের সাহসী পুরুষ ও নারীরা অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করেন।’

তিনি আরো বলেন, ‘আমি ওই ঘটনায় তাদের সাহসের প্রশংসা ও নিহতদের প্রতি সম্মান জানাচ্ছি।’

ইস্তাম্বুলে এরদোগান-বিরোধী বিশাল বিক্ষোভ

বারাক ওবামা শাসনামলের শেষ দিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। কিন্তু আঙ্কারা আশা করছে যে ট্রাম্পের অধীনে দুদেশের সম্পর্কের উন্নতি ঘটবে। তবে ট্রাম্পও তার পূর্বসূরি ওবামার সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত সিরিয়ান কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)’কে সমর্থন দেয়ার নীতিকে অব্যাহত রেখেছে। আর এটি তুরস্ককে ক্ষুব্ধ করছে।

আঙ্কারা ইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। সিরিয়ায় গোষ্ঠীটিকে তুরস্ক কুর্দিশ ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র একটি শাখা মনে করে। ১৯৮৪ সাল থেকে গোষ্ঠীটি তুরস্কের ভেতর জঙ্গি তৎপরতা চালাচ্ছে। কিন্তু ওয়াশিংটন খোলাখুলিভাবেই ইপিজিকে অস্ত্র সরবরাহ করছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ