সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ডেসটিনি কর্মকর্তাদের জামিন দিলে আর খুঁজে পাওয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেসটিনি কর্মকর্তাদের জামিন দিলে আর খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আজ সোমবার ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন শুনানিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এই মন্তব্য করেন।

আপিল বিভাগ বলেছে, ডেসটিনির বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা অর্থপাচারের মামলা হয়েছে। এই মামলায় ডেসটিনি এমডি ও চেয়ারম্যান জামিন পেয়ে একবার কারাগারের বাইরে বেরুতে পারলে তারা এক টাকাও দিবে না। টাকা দেওয়া তো দূরে থাক, তারা আরো বাইরে পাচার করবে। এমনকি তাদের খুঁজেও পাওয়া যাবে না।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে করা আবেদনের শুনানিকালে ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের উদ্দেশ্যে আজ সোমবার এ কথা বলে আপিল বিভাগ।

আপিল বিভাগ বলে, আপনি হলমার্কের চেয়ারম্যান জেসমিন আরার জামিন নিয়েছিলেন শর্ত সাপেক্ষে। ওই শর্তে উল্লেখ ছিল, প্রতি মাসে কয়েক কোটি টাকা পরিশোধ করবেন। কিন্তু পরিশোধ তো করেননি। বরং আদালতের আদেশের মধ্যে দিয়ে তা প্রত্যাহার করিয়েছেন। সেটাও আমাদের জানা আছে।

গত বছরের ১৩ নভেম্বর ৩৫ লাখ গাছ বিক্রি করে ২৮শ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য ডেসটিনির এমডি ও চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।

আদালত বলেছিল, এই টাকা দিতে পারলেই জামিন দেয়া হবে। আপিল বিভাগের এই আদেশ সংশোধন চেয়ে তারা আবেদন করে।

শুনানিতে ডেসটিনির এমডি রফিকুল আমিনের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, আমি তো কারাগারে আছি। গাছ আছে গাছের জায়গায়। গাছ কি ছাগলে খেয়েছে, না মারা গেছে, তা তো আমি জানি না। দুই মাসের জন্য জামিন দিন।

এই পর্যায়ে আদালত বলে, আপনি একবার জামিন পেলে আপনাকে আর পাওয়া যাবে না। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে? ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, ১৪৭ কোটি টাকা।

আদালত বলে, ব্যাংক স্টেটমেন্ট দাখিল করেন। বিষয়টি রবিবার শুনব।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ