বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

মাকতাবাতুল আযহার সিলেট শাখার উদ্বোধন ৯ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাকতাবাতুল আযহার’ সিলেট শাখা খুলতে যাচ্ছে। আগামী ৯ জুলাই রবিবার বাদ আসর এটি উদ্বোধন করা হবে।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাকতাবাতুল আযহারের সত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারী।

মুনাজাত করবেন সিলেটের দরগাহ মাদরাসার মুফতি ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক।

এছাড়াও সিলেটের বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সিলেটের হাজী কুদরত উল্লাহ মার্কেটের ২য় তলায় মাকতাবাতুল আযহারের এ শাখা উদ্বোধন হতে যাচ্ছে।

মাকতাবাতুল আযহার সিলেট শাখার সত্বাধিকার মাওলানা আবুল কালাম আজাদ জানান, শাখাকেন্দ্রটিতে শুধু আযহারের প্রকাশনা বা পরিবেশনকৃত বই নয়; সিলেবাসের অন্তর্ভুক্ত দেশি-বিদেশি সবধরণের কিতাব-বই অত্যন্ত সুলভ মূল্যে পাইকারি ও খুচরা দামে বিক্রি করা হবে।

উল্লেখ্য, মাকতাবাতুল আযহার দেশের অন্যতম ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান। সম্প্রতি একসময়ের চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর জীবনভিত্তিক বই ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ প্রকাশ করে দেশে বিদেশে আলোচিত হয়েছে।

সাড়া ফেলেছে ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ