মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

হিউম্যান রাইটসের প্রতিবেদন ভুল ও তথ্যহীন: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে সম্প্রতি প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ভুল ও তথ্য-প্রমাণহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্প‌তিবার বিকেলে রাজধানীর বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও‌য়ে প্রকল্পের ‘ইটাল থাই‌’ ও ‘সিনোহাইড্রো’ করপোরেশনের সঙ্গে যৌথ বৈঠক শেষে সাংবা‌দিকদের তিনি একথা বলেন।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শত শত মানুষকে গুম এবং গোপন স্থানে আটকে রাখার অভিযোগ এনেছে।

নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনা মোতায়েন করবে: ওবায়দুল কাদের

‌প্র‌তিবেদন প্রকাশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের এখনও দেড় বছ‌র বা‌কি। এ সময়ে দেশে অনেক নাটক ও ষড়যন্ত্র হচ্ছে এবং হবে আগামি নির্বাচনকে বানচাল করার জন্য।

কিন্তু এগুলো যেন দেশ ও জাতির বিরুদ্ধে না হয়। দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না।

তিনি আরো বলেন, তারা যে গুম-খুনের কথা বলেছে আমরা তথ্য, প্রমাণসহ নামগু‌লো দেখতে চাই। সঠিক তথ্য প্রমাণাদি দিলে আইনত ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।

সেতুমন্ত্রী বলেন, আগামী ৮ জুলাই দলীয় বৈঠক এবং ৯ জুলাই সংসদ অধিবেশন আছে । সেখানে আমরা এ বিষয়ে আলোচনা করবো।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ