সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষ বিরোধী মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপের ফ্রান্স ও ব্রিটেনের মসজিদে সাম্প্রতিক হামলার প্রতিবাদে ব্রিটেনে মুসলিম বিদ্বেষ বিরোধী বিক্ষোভ হয়েছে।

সম্প্রতি লন্ডনের মসজিদে হামলায় আহতদের নিয়ে শোক মিছিল করেছে সেখানকার বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা।

বুধবারের ওই শোক মিছিলে সাম্প্রতিক ফিনসবাড়ি মসজিদের হামলায় হতাহতদের স্মরণ করা হয়। একইসঙ্গে বিভিন্নভাবে যারা সম্প্রতি মুসলিমবিদ্বেষের শিকার হয়েছেন, তাদেরও স্মরণ করা হয়।

১৮ জুন স্থানীয় সময় রবিবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে যুক্তরাজ্যের ফিনসবারি পার্কে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হয়ে আসা মুসলিমটের টার্গেট করা হয়। সে সময় একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ধাক্কা দেয়। ওই মুসল্লিদের অনেকে তারাবির নামাজ শেষে বের হচ্ছিলেন। ওই ঘটনায় ১ জন নিহত হন। হামলাকারী ৪৭ বছর বয়সী অসবর্ন হামলাকালে সব মুসলিমকে হত্যার হুমকি দিয়েছিলেন। যুক্তরাজ্যের রক্ষণশীল থেরেসা মে’র সরকারও এই ঘটনাকে মুসলিমবিদ্বেষ বলে স্বীকার করে নিতে বাধ্য হয়।

লন্ডনে গাড়িচাপায় নিহত মুসল্লি বাংলাদেশি বংশোদ্ভূত

সেই হামলার নিন্দা জানানো হয় বুধবারের শোক মিছিল থেকে। ধ্বনিত হয় বর্ণবাদবিরোধিতার তীব্র স্বর। অংশগ্রহণকারীরা ‘মুসলিমবিদ্বেষ রুখে দাঁড়াও’, ‘ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হও’, ‘শরণার্থীদের স্বাগত জানাই’ কিংবা ‘বর্ণবাদকে না বলো’সহ সম্প্রীতি ও ঐক্যের পক্ষের বিভিন্ন শ্লোগান, ব্যানার ও পোস্টার নিয়ে ওই মিছিলে অংশ নেন।

মুসলিমবিদ্বেষের শিকার এক ব্রিটিশ মুসলিম মুখতার এসেছিলেন সেই শোক মিছিলে। তার মুখে এসিড ছোঁড়া হয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ