মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

বাংলাদেশে গুমের পরিমাণ বাড়ছে: হিউম্যান রাইটস ওয়াচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিচার বহির্ভূতভাবে শত শত মানুষকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আটক করে রেখেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, ২০১৬ সালেই অন্তত ৯০ জনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর ২০১৭ সালের প্রথম পাঁচ মাসে একইভাবে ৪৮ জনের নিখোঁজ হয়েছে।

এইচআরডব্লিউর এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, 'নিখোঁজ হওয়ার ঘটনাগুলো নিয়ে যথেষ্ট তথ্য থাকার পরও আইনের শাসনের তোয়াক্কা না করে গুমের ঘটনা বাড়ছে বাংলাদেশে।'

সরকারের সমালোচনায় হিউম্যান রাইটস ওয়াচ

তিনি বলেন, 'মানুষকে আটক করে তারা অপরাধী কি না- সেই সিদ্ধান্ত নেওয়া, শাস্তি নির্ধারণ করা, এমনকি বেঁচে থাকার অধিকার তাদের আছে কি না- তা ঠিক করার স্বাধীনতাও যেন বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে।'

এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করে দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করার পাশাপাশি নিখোঁজদের পরিবারকে ব্যাখ্যা দিতে এবং এসব ঘটনায় জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

উল্লেখ্য, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার ও বিডিআর বিদ্রোহের ব্যাপারেও সংস্থাটি বিভিন্ন সময় আপত্তি জানিয়ে সমালোচিত হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ