সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

কাতারের সঙ্গে এলএনজি আমদানির চুক্তি করবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে কাতারের সঙ্গে এলএনজি আমদানির চুক্তি করবে বাংলাদেশ। আগামী বছরের মার্চ-এপ্রিল থেকে বছরে সর্বোচ্চ ১৮ লাখ মেট্রিক টন তরল প্রাকৃতিক গ্যাস আমদানির লক্ষ্যে আজ বৃহস্পতিবার কাতারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি  স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা  জানান, জ্বালানি বিভাগ আজ সন্ধ্যায় পেট্রোসেন্টারে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন রাস-গ্যাস কোম্পানি লিমিটেডের সঙ্গে দাম নির্ধারণে দরকষাকষির লক্ষ্যে একটি বৈঠক করতে যাচ্ছে।
তিনি বলেন, এলএনজি আমদানির লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করতে আজ কাতারের রাস-গ্যাস কোম্পানির একটি প্রতিনিধি দল ঢাকা আসছে। সরকার দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করার  কথা ভাবছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, সরকার এলএনজি আমদানির লক্ষ্যে শিগগির কাতারের সঙ্গে একটি চুক্তি করবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার প্রতি বছর প্রায় চার মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানির লক্ষ্যে ২০১১ সালের জানুয়ারিতে কাতারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।খবর বাসস।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ