সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

নওগাঁয় মাদরাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইসলামীয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম মনছুর (৩৪)। তিনি মান্দা উপজেলার ভালাইন গ্রামের আব্দুল মালেকের ছেলে।

মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, বেশ কয়েক বছর ধরে তিনি এই মাদরাসায় নৈশপ্রহরীর কাজ করছিলেন। মাদরাসায় তাকে অস্থায়ীভাবে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ করা হয়েছিল।

ভোরে তিনি মাদরাসার সামনে শুয়েছিলেন। এ সময় কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মুত্যু হয়।

ওসি আনিছুর রহমান  বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটক করার চেষ্টা চলছে। মনছুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ