মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্কে অবৈধ বাংলাদেশিদের নিয়ে মানবিক সংকটের আশংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেসব বাংলাদেশি তুরস্ক হয়ে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন, তাদের এর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জানিয়েছেন, তুরস্ক থেকে এভাবে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করতে গিয়ে আটকে পড়েছেন প্রায় দু হাজার বাংলাদেশি। এদের নিয়ে সেখানে একটি মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশংকা করছেন তিনি।

বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রাষ্ট্রদূত জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন এবং জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অনেকে ইউরোপে অনুপ্রবেশের আশায় তুরস্কে আসছেন।

এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, এদের অনেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় মারা যাচ্ছেন। অনেকে তুরস্কে মানব পাচারকারী দলের হাতে পড়ে সর্বস্ব খুইয়েছেন।

বিবৃতিতে তিনি আরও জানান, তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় ইউরোপে পাড়ি জমানো অসম্ভব, তাই এ ধরনের অপচেষ্টা অর্থহীন।

রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকরা তুরস্কে বিভিন্ন সংঘবদ্ধ দলের খপ্পরে পড়ে অর্থের লোভে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে জড়িত হচ্ছেন।

ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এ ধরণের অবৈধ অভিবাসনের ঝুঁকির বিষয়ে তিনি আরও সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ