মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা কমান্ডার শহীদুল হক মামা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার দিকে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

এখন মরদেহ সুইডেনে নেয়ার প্রস্তুতি চলছে। সেখানেই তাকে দাফন করা হবে বলে।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের সংগ্রামে ঝাঁড়িয়ে পড়েন শহীদুল হক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের কাঙ্খিত বিজয় অর্জনের পরও ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় বিহারীদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়েছিলেন এই গেরিলা কমান্ডার।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সুইডেন প্রবাসী শহীদুল হক মামা দুই যুগেরও বেশি সময় ধরে সুইডেনে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করেন।

সবার কাছে শহীদুল হক মামা হিসেবে পরিচিত এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি ইউরোপের বাঙালি কমিউনিটির কাছে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিশিষ্ট নাগরিকগণ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ