সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

আমিরে হেফাজতকে দেখতে ঢাকায় আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আমিরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি (দা.বা.) কে দেখতে ঢাকায় এসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শুক্রবার (৩০ জুন) সকাল ১০টায় তিনি আজগর আলী হাসাপতালে পৌঁছলে মাওলানা আনাস মাদানী ও মাওলানা শফিউল আলম তাকে রিসিভ করেন।

আমিরে হেফাজত আল্লামা বাবুনগরীকে দেখে আপ্লুত হন। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেন। এক পর্যায়ে অসুস্থ আমিরে হেফাজতের অবস্থা দেখে আল্লামা বাবুনগরীও কান্নায় ভেঙ্গে পড়েন।

হাসপাতালের বেডে বসেই দীর্ঘক্ষণ দোয়া করেন আল্লামা বাবুনগরী। এরপর মাওলানা আনাস মাদানী ও মাওলানা শফিউল আলমের কাছ থেকে হযরতের সর্বশেষ চিকিৎসার খোঁজ খবর নেন। হুজুর যেন আবারও সুস্থ হয়ে জাতির রাহবারি করতে পারেন সেই কামনা করেন তিনি।

বিদায় বেলা আমিরে হেফাজত মহাসচিবকে হাত বাড়িয়ে দোয়া করেন। হাসপাতালে আল্লামা বাবুনগরীর সাথে ছিলেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, ঐতিহ্যবাহী লাল মমসজিদের খতিব হাফেজ মাওলানা সগির আহমদ, মুফতি এনামুল হাসান প্রমুখ।

আল্লামা আহমদ শফীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি, বাসায় ফিরবেন শিগগির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ