সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

লন্ডন অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মা-মেয়ের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লন্ডন অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।অগ্নিকাণ্ডের দু’সপ্তাহ পর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হোসনা ও তার মায়ের লাশ শনাক্ত করা হয়েছে।

ডেন্টাল রেকর্ড পরীক্ষার মাধ্যমে মা-মেয়ের লাশ শনাক্ত করা হয় বলে তদন্তকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কমরু মিয়ার পরিবারের ৫ সদস্যের মধ্যে বাকী তিনজনের লাশের কোনো খোঁজ পাওয়া যায়নি। ২৩ বছর বয়সী হোসনার লাশ পাওয়া যায় ১৭ তলার লিফটের পাশে। তার মা ৬৪ বছর বয়সী রাবেয়া বেগমকেও একই ফ্লোরে নিজেদের ফ্লাটে পাওয়া যায়।

তবে কিছু আনুষাঙ্গিকতা শেষ না হওয়ায় হোসনা ও তার মায়ের জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি। জানাজা শেষে লন্ডনেই তাদের দাফন হবে বলে পরিবার সূত্র জানিয়েছে। জানাজা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভবনের ১৭ তলার ১৪৪ নম্বর ফ্ল্যাটে মা-বাবা আর ভাইদের সঙ্গে থাকতেন হোসনা বেগম। কমরু মিয়াদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সেন্ট্রাল লন্ডনের বেঙ্গল রেস্টুরেন্ট। প্রায় ৯০ বছর বয়সী কমরু মিয়া অবসরে ছিলেন। তাদের মূল বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার খৈসাউড়া গ্রামে।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ