সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

অবরোধ কুরআন সম্মত কিনা? জানতে চেয়ে সৌদি গ্র্যান্ড মুফতিকে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: কাতারের অবরোধকে সমর্থন করায়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতির কাছে কঠোর ভাষায় চিঠি লিখলেন কাতারের মুফতি শায়খ আনোয়ার আল-বাদাবি। চিঠিতে তিনি অবরোধ কুরআনসম্মত কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল-আজিজ ইবনে আবদুল্লাহ আল আশ-শেখ কাতারের উপর অবরোধের বিরোধিতা না করার প্রেক্ষিতে এই চিঠি লেখেন বাদাবি।

চিঠিতে বাদাবি বলেন, ‘কাতারের ওপর অবরোধ ও  বয়কট  সৌদি আরবের জনগণের জন্য কল্যাণকর বলে আপনি একটি ফতোয়া জারি করেছেন। ফতোয়ার শেষের দিকে আপনি আল্লাহর কিতাব (পবিত্র কুরআন) ও মহানবীর সা. সুন্নাহর প্রতি অনুরক্ত থাকার পরামর্শ দিয়েছেন।’

দাওরা শেষ করেছেন? পড়তে পারেন লেখালেখি ও সাংবাদিকতা কোর্সে

‘আল্লাহর কিতাব ও রাসুলুল্লাহর সা. সুন্নাহর কোথায় আমরা পেয়েছি যে, এক মুসলিম তার নিজের সুবিধার্থে আরেক মুসলিম ভাইকে স্থল, আকাশ ও সমুদ্রপথে অবরোধ করবে?’

বাদাবি কঠোর ভাষায় লিখেন, ‘আপনি আল্লাহর কিতাব ও রাসুলুল্লাহর সুন্নাহ অনুসরণ করার কথা বলেছেন। আপনি যা বলেছেন, তার সপক্ষে কোনো আয়াত (কুরআনের সুরার কোনো একটি বাক্য)  কি দেখাতে পারবেন? এই যে হাদিসের বই আছে… তা থেকে একটি দুর্বল হাদিসও কি দেখাতে পারবেন, যা আপনার ফতোয়ার পক্ষে?’

চিঠিতে জানতে চাওয়া হয়, কাতারকে বয়কট করা পারিবারিক বন্ধন ধ্বংস নয় কিনা।

 এম/আর/এইচ 

সৌদিতে মিউজিক ও সিনেমার অনুমতির বিরোধিতা করলেন গ্র্যান্ড মুফতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ