বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পূর্ব সিরিয়ায় মার্কিন হামলায় আবারও ৪২ বেসামরিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পূর্বাঞ্চলে দেইর আজ জুর প্রদেশের মায়াদিন শহরে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় আরও ৪২ জন বেসামরিক সিরিয় প্রাণ হারিয়েছে। ব্রিটেন-ভিত্তিক কথিত সিরিয় মানবাধিকার সংস্থা এই খবর দিয়েছে।

মায়াদিন শহরটি দেইর আজ জুর শহর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

জোটের বিমান গতকাল (সোমবার) ভোরে মায়াদিন শহরে আইএসপরিচালিত একটি কারাগারে আঘাত হানলে এই কারাগারে আটক সিরীয় নাগরিকরা নিহত হয়। একই হামলায় দায়েশের ১৫ সন্ত্রাসীও নিহত হয়েছে। এ ছাড়াও বহু সংখ্যক ব্যক্তি আহত হয়েছে।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই শোচনীয় হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সরকার জাতিসংঘ ও সিরিয়ার বৈধ সরকারের অনুমতি না নিয়েই দেশটিতে প্রায়ই নির্বিচার হামলা চালাচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকেই এ ধরনের হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। বেশির ভাগ ক্ষেত্রেই এসব হামলায় কেবল বেসামরিক সিরীয় নাগরিকরাই প্রাণ হারাচ্ছেন।

সিরিয়ায় বাশার আসাদ বিরোধী মানবাধিকার সংস্থা বলেছে, গত এক মাসে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় ৪৭২ জন বেসামরিক সিরিয় নাগরিক প্রাণ হারিয়েছে।

মার্কিন জঙ্গি বিমানগুলো গত ২২ মে থেকে মায়াদিন শহরে বোমা বর্ষণ করে যাচ্ছে। এইসব হামলায় এ পর্যন্ত ১৮৯ জন বেসামরিক সিরিয় প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ৮২ শিশু ও ৭০ জন নারী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ