সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল

মসজিদুল হারামে হামলার পরিকল্পনা নস্যাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি সরকার দাবি করছে তারা মক্কায় অবস্থিত মসজিদুল হারামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

সৌদি আরবের তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এ হামলা নস্যাৎ করা হয়। তিনটি স্থানের মধ্যে রয়েছে আসিলা, আইয়াদ আল মাসাফি ও জেদ্দা।

অভিযানকালে একজন এক সন্ত্রাসী আত্মঘাতী হামলায় নিজেকে উড়িয়ে দেয়।

সৌদি স্বরাষ্ট্র দপ্তর বলছে, এ সময় ওই ভবনটি বিধ্বস্ত হয়ে ১১জন ব্যক্তি আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে কিভাবে বা কারা ওই হামলার পরিকল্পনা করছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানায়নি সৌদি কর্মকর্তারা।

আগামী হজ্জ মৌসুমে মক্কা-মদিনায় ভয়াবহ নাশকতার পরিকল্পনা ফাঁস

সম্প্রতি সৌদি আরবে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে, তার বেশ কয়েকটি নিজেদের চালানো বলে দাবি করেছে তথাকথিত ইসলামিক স্টেট। যদিও এর বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দেশটির শিয়া সংখ্যালঘু আর নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে।

সূত্র : আরব নিউজ ও বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ